ঢাকা     সোমবার   ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খুলনা আ.লীগ কার্যালয়ের তালা খুলল বিকেলে, রাতে ভাঙচুর-অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৭, ১৫ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ২২:৪৩, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
খুলনা আ.লীগ কার্যালয়ের তালা খুলল বিকেলে, রাতে ভাঙচুর-অগ্নিসংযোগ

খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) কার্যালয়ের তালা খুলেছিলেন দলটির নেতাকর্মীরা। রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে যশোর লোহার রোডে অবস্থিত কার্যালয়ের তালা খোলেন তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ-সংক্রান্ত কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পরই কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীদের অপতৎপরতা রুখতে সরব হন ছাত্র-জনতা। রাতেই ওই কার্যালয় ভাঙচুর করা হয়। অগ্নিসংযোগ করা হয় শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার ছবিতে।

আরো পড়ুন:

এদিকে, আওয়ামী লীগ কার্যালয়ের তালা খোলার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে খুলনা মহানগর বিএনপি। দলটির খুলনা মিডিয়া সেল এক বিজ্ঞপ্তিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তিনদিনের মাথায় আওয়ামী লীগের খুলনা জেলা ও মহানগর কার্যালয়ের তালা খুলে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানানো হয়।

মহানগর বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক মিজানুর রহমান মিলটন গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, নির্বাচন-পরবর্তী সময়ে এ ধরনের কর্মকাণ্ড উসকানিমূলক ও সুপরিকল্পিত চক্রান্তের ইঙ্গিত দেয়। এটি আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনের শামিল এবং নগরবাসীর মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

বিবৃতিতে জড়িতদের অবিলম্বে শনাক্ত ও গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। অন্যথায় নগরবাসীকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

আরো পড়ুন: খুলনায় খুলল আ.লীগ অফিসের তালা, শেখ মুজিব ও হাসিনার প্রতিকৃতিতে শ্রদ্ধা

ঢাকা/নূরুজ্জামান/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়