হাতিরঝিল থানার ওসি ক্লোজড
রাজধানীর মগবাজারের বিশাল সেন্টার শপিং মলে পাঞ্জাবি বিক্রির অফারকে কেন্দ্র করে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত ঘটনায় পুলিশ সদস্যদের সংশ্লিষ্টতা তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একইসঙ্গে হাতিরঝিল থানার ওসিকে ও এক এএসআইকে ক্লোজড করা হয়েছে।
বুধবার (২৫ মার্চ) রাতে ডিএমপি গণমাধ্যম শাখা থেকে এক বিজ্ঞপ্তি জানানো হয়, এ ঘটনায় কোন পুলিশ সদস্যের সংশ্লিষ্টতা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। এরইমধ্যে হাতিরঝিল থানার অফিসার ইনচার্জকে (ওসি) ডিএমপি হেডকোয়ার্টার্সে ও এক এএসআইকে রাজারবাগ পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। এ সংক্রান্তে গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
গত ২০ মার্চ বিশাল সেন্টারের নবীন ফ্যাশনসের দোকানে পাঞ্জাবি বিক্রির বিশেষ অফার দেওয়া হয়। এই অফারকে কেন্দ্র করে শোরুম কর্তৃপক্ষের সঙ্গে মার্কেট কমিটির অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। বিষয়টি সামাজিক মাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার জন্ম দেয়।
ঢাকা/এমআর/ইভা
পদ্মায় ডুবে যাওয়া বাস থেকে ২৩ জনের লাশ উদ্ধার, দুটি তদন্ত কমিটি গঠন