ঢাকা     রোববার   ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খুলনায় খুলল আ.লীগ অফিসের তালা, শেখ মুজিব ও হাসিনার প্রতিকৃতিতে শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৫, ১৫ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ২১:০১, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
খুলনায় খুলল আ.লীগ অফিসের তালা, শেখ মুজিব ও হাসিনার প্রতিকৃতিতে শ্রদ্ধা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তিনদিন পর খুলনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অফিসের তালা খুলেছেন দলটির নেতাকর্মীরা।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে যশোর লোহার রোডের বন্ধ কার্যালয়ের তালা খোলেন তারা। পরে দোতলায় গিয়ে শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।

আরো পড়ুন:

সামাজিক যোগাযোগমাধ্যমে এ-সংক্রান্ত বেশকিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে হঠাৎ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৭-৮ জন নেতাকর্মী নগরীর শহীদ হাদিস পার্ক সংলগ্ন (শঙ্ক মার্কেট) মহানগর ও জেলা কার্যালয়ে যান। এ সময় তারা নিচতলার প্রধান গেটের তালা খুলে দোতলায় যান। সেখানে তারা শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন এবং সেই দৃশ্য মোবাইলে ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেন।

এ বিষয়ে খুলনা সদর থানার ওসি কবীর হোসেন বলেন, “ঘটনাটি আমরা জেনেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

২০২৪ সালের ৫ আগস্ট খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

ঢাকা/নূরুজ্জামান/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়