ঢাকা     শনিবার   ০৪ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২১ ১৪৩২ || ১৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নির্দেশনা উপেক্ষা, গাইবান্ধায় রাত ৮টার পরেও খোলা মার্কেট

গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫১, ৩ এপ্রিল ২০২৬   আপডেট: ২২:৫৩, ৩ এপ্রিল ২০২৬
নির্দেশনা উপেক্ষা, গাইবান্ধায় রাত ৮টার পরেও খোলা মার্কেট

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সন্ধ্যা ৬টার পর সব ধরনের দোকান, বিপণিবিতান ও মার্কেট বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হলেও গাইবান্ধায় অনেকে সেটা মানছেন না।

শুক্রবার (৩ এপ্রিল) রাত ৮টার দিকে শহরের পার্ক ভিউ সুপার মার্কেট, সালিমার মার্কেটের অধিকাংশ দোকানপাট খোলা দেখা গেছে।

দোকান কেন খোলা রেখেছেন, জানতে চাইলে অনেক দোকানি সরকারি নির্দেশনার বিষয়টি জানা নেই জানান।

আকাশ ব্যাগ হাউজের ব্যবস্থাপক আলমগীর মিয়া বলেন, “সন্ধ্যা ৬টার মধ্যে দোকান বন্ধ করতে হবে—বিষয়টি জানা নেই। এমন জরুরি সিদ্ধান্ত হলে জেলা প্রশাসনের পক্ষে থেকে মাইকিং করা কথা। স্থানীয়ভাবে আমরা কোনো নির্দেশনা পাইনি।”

এ বিষয়ে গাইবান্ধা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা বলেন, “সরকারি নির্দেশনা সবাইকে মানতে হবে। স্থানীয়ভাবে কেন মাইকিং করতে হবে। যারা নির্দেশনা অমান্য করেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে জ্বালানি সাশ্রয় ও ব্যয় সংকোচনের লক্ষ্যে সরকারি-বেসরকারি অফিসের সময়সূচী পরিবর্তনসহ একগুচ্ছ কৃচ্ছ্রসাধনমূলক সিদ্ধান্ত নিয়েছে সরকার।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস চলবে এবং সন্ধ্যা ৬টার পর সব ধরনের দোকান, বিপণিবিতান ও মার্কেট বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

কিছু জরুরি সেবা অবশ্য এ নির্দেশনার বাইরে থাকবে। যেমন- কাঁচাবাজার, ওষুধ এবং খাবারের দোকান আগের মতোই খোলা রাখতে পারবে।

ঢাকা/মাসুম/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়