অবৈধভাবে ভারতে গিয়ে কারাবাসে মৃত্যু, ১১ দিন পর বাংলাদেশে ফিরল মরদেহ
পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম
অবৈধভাবে ভারতে গিয়ে কারাবাসে মৃত্যুর ১১ দিন পর আজিজুর রহমান (৫০) নামে এক বাংলাদেশির মরদেহ দেশে ফিরেছে।
শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট দিয়ে মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
আজিজুর রহমানের মরদেহ গ্রহণ করেন তার মেয়ের জামাই দুলাল হোসেন এবং ভাতিজা সোহেল রানা। তার বাড়ি ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার শাহানাবাদ এলাকায়।
বিজিবি সূত্র জানায়, আজিজুর অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। গত বছরের ১৪ মে ভারতের অভ্যন্তরে আমবাড়ী নামক স্থান থেকে তাকে আটক করে বিএসএফ। পরে তাকে শিলিগুড়ি জেলা কারাগারে পাঠানো হয়।
চলতি বছরের ২২ মার্চ কারাগারে অসুস্থ হয়ে পড়লে আজিজুরকে শিলিগুড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একই দিন বিকেলে তার মৃত্যু হয়।
পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস মরদেহ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা/নাঈম/রাজীব
২৪ ঘণ্টায় হামে আরো ৩ মৃত্যু, আক্রান্ত ৯৪৭