ঢাকা     শনিবার   ০৪ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২১ ১৪৩২ || ১৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রাজনৈতিক দলের পেছনে দাঁড়িয়ে স্লোগান দেওয়া শিক্ষকদের কাজ নয়: ডেপুটি স্পিকার

নেত্রকোণা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৮, ৩ এপ্রিল ২০২৬   আপডেট: ২২:৩৯, ৩ এপ্রিল ২০২৬
রাজনৈতিক দলের পেছনে দাঁড়িয়ে স্লোগান দেওয়া শিক্ষকদের কাজ নয়: ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, “কোনো রাজনৈতিক দলের পেছনে দাঁড়িয়ে স্লোগান দেওয়া শিক্ষকদের কাজ নয়। শিক্ষার্থীদের নৈতিক ও সামাজিকভাবে গড়ে তোলা শিক্ষকের মূল দায়িত্ব।”

শুক্রবার (৩ এপ্রিল) নেত্রকোণার কলমাকান্দা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি আয়োজন করে উপজেলা প্রাথমিক শিক্ষা সমিতি।

ডেপুটি স্পিকার বলেন, “শিক্ষকতা পেশায় থাকলে দলীয় রাজনীতিতে যুক্ত হওয়া চলবে না। রাজনীতি করতে চাইলে প্রথমে শিক্ষকতা ত্যাগ করতে হবে। শিক্ষক হলেন মানুষ গড়ার কারিগর। আপনাদের হাতেই তৈরি হয় ভবিষ্যতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ডিসি ও ইউএনও। কিন্তু গত দুই দশকে শিক্ষক সমাজের একটি অংশ সরাসরি দলীয় রাজনীতিতে জড়িয়ে পড়েছে, যা দুঃখজনক।”

তিনি আরো বলেন, “আমি অনেক শিক্ষককে রাজনৈতিক সমাবেশে বক্তব্য দিতে বা স্লোগান দিতে দেখেছি। দয়া করে এই প্রবণতা থেকে বেরিয়ে আসুন। শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলা শিক্ষকের মূল দায়িত্ব।”

ঢাকা/ইবাদ/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়