ঢাকা     রোববার   ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জনগণকে স্যার বলার নির্দেশ পাঞ্জাব পুলিশকে

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৬, ১৫ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৭:০৯, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
জনগণকে স্যার বলার নির্দেশ পাঞ্জাব পুলিশকে

পুলিশে সংস্কারের অংশ হিসেবে তাদের আচরণগত প্রশিক্ষণ নিশ্চিত করার জন্য পাঞ্জাব পুলিশকে নির্দেশ দিয়েছেন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ। রবিবার তিনি ‘সাধারণ মানুষের মর্যাদা’ লঙ্ঘন করার বিরুদ্ধে পুলিশকে সতর্ক করেছেন। খবর ডন অনলাইন।

টেলিভিশনে সম্প্রচারিত একটি উচ্চ পর্যায়ের সভায় মুখ্যমন্ত্রী পাঞ্জাব পুলিশের ‘ভীতিপ্রদর্শক আচরণ’ দেখানোর অভিযোগের কথা উল্লেখ করে পাঞ্জাবের ইন্সপেক্টর জেনারেল (আইজি) আব্দুল করিমকে পুলিশ কর্মীদের ‘প্রশিক্ষণ দেওয়ার’ নির্দেশ দিয়েছেন।

আরো পড়ুন:

তিনি বলেছেন, “মানুষের সাথে কীভাবে কথা বলতে হয় তা তাদের শেখান এবং তাদের মানসিকভাবেও প্রশিক্ষিথ করুন। পুলিশ কর্মকর্তারা মানুষকে স্যার বা সাহেব বলে সম্বোধন করতে অস্বীকৃতি জানালে তাদের সাথে যোগাযোগ করার অনুমতি দেওয়া হবে না। যে পুলিশ কর্মীরা টহল দেন বা জনসাধারণের সাথে যোগাযোগ করেন তাদের সরাসরি তাদের উপযুক্ত শারীরিক ভাষা শেখাতে হবে।”

মুখ্যমন্ত্রী জানান, পাঞ্জাবের পুলিশ প্রায়শই জনসাধারণের সাথে সম্মানের সাথে কথা বলার পরিবর্তে ‘ওই’ বলে সম্বোধন করে।

তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেছেন, “জনসাধারণের মর্যাদা লঙ্ঘন করবেন না।... আপনার অন্যায়কে অস্বীকার করবেন না। দায়িত্ব গ্রহণ করুন এবং ভুল সংশোধনের জন্য কাজ করুন। আমরা এখানে জনগণের সেবা করার জন্য আছি, তাদের হুমকি ও ভয় দেখানোর জন্য নয়।”
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়