ঢাকা     সোমবার   ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বগুড়ায় ‘হাতকাটা সৌরভ’ বাহিনীর ৩ সদস্য গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৯, ১৬ ফেব্রুয়ারি ২০২৬  
বগুড়ায় ‘হাতকাটা সৌরভ’ বাহিনীর ৩ সদস্য গ্রেপ্তার

বগুড়ায় হাতকাটা সৌরভ বাহিনীর ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। সোমবার (১৬ ফেব্রুয়ারি) পুরান বগুড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মেহেদী হাসান মীম (২৫), নয়ন মন্ডল (২৫) ও রোকন ইসলাম জাফর (২৭)। পরে তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে ২৫টি দেশীয় ধারালো অস্ত্র, একটি হকিস্টিক, একটি বিদেশি মদের বোতল, চারটি মোবাইল এবং মাদকদ্রব্য সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

সেনাবাহিনীর ক্যাপ্টেন জানে আলম সাদিফ বলেন, “এর আগে হাতকাটা সৌরভ সেনাবাহিনীর এক অভিযানে গ্রেপ্তার হয়েছেন। বর্তমানে তিনি পাবনা কারাগারে আছেন। তবে, তার বাহিনীর অন্যান্য সদস্যরা বগুড়ার বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, রাহাজানি সৃষ্টি করে সাধারণ মানুষের মধ্যে ভয়ভীতি তৈরি করে রেখেছিল। আইনি ব্যবস্থা নেওয়ার জন্য গ্রেপ্তার তিনজনসহ উদ্ধারকৃত সব সামগ্রী বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।”

ঢাকা/এনাম/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়