ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ইসরায়েলের পারমাণবিক অবকাঠামোতে ইরানের হামলা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৭, ২৬ মার্চ ২০২৬   আপডেট: ১৬:১০, ২৬ মার্চ ২০২৬
ইসরায়েলের পারমাণবিক অবকাঠামোতে ইরানের হামলা

ইসরায়েলের পারমাণবিক অবকাঠামোর সঙ্গে যুক্ত শিল্পকারখানাগুলোর ওপর হামলা চালিয়েছে ইরান। বৃহস্পতিবার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এ তথ্য জানিয়েছে।

ইরানি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, আইআরজিসি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে তাদের অভিযানের ৮২তম পর্যায় শুরু করেছে। 

আরো পড়ুন:

আইআরজিসি-র মতে, তাদের সর্বশেষ পর্যায়টি বৃহস্পতিবার ভোরবেলা শুরু হয়েছে। এই অভিযানে ইসরায়েলি কমান্ডের সামরিক নিয়ন্ত্রণ কেন্দ্র এবং মৃত সাগরের দক্ষিণে অবস্থিত দেশটির পারমাণবিক অবকাঠামোর সঙ্গে যুক্ত শিল্পকারখানাগুলোর ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ব্যাপক হামলা চালানো হয়।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়