ঢাকা     শুক্রবার   ১৯ জুন ২০২৬ ||  আষাঢ় ৫ ১৪৩৩ || ৩ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

ভুয়া ফটোকার্ড নিয়ে হানিফ সংকেতের সতর্কবার্তা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৫, ২৬ মার্চ ২০২৬   আপডেট: ১৬:০৭, ২৬ মার্চ ২০২৬
ভুয়া ফটোকার্ড নিয়ে হানিফ সংকেতের সতর্কবার্তা

হানিফ সংকেত

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া ফটোকার্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করে সতর্কবার্তা দিয়েছেন দেশের জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেত। স্পষ্ট করে তিনি জানিয়েছেন, সম্প্রতি তার নাম ও উপস্থাপনার ধরণ নকল করে যেসব ফটোকার্ড ছড়ানো হচ্ছে, সেগুলোর সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। 

আরো পড়ুন:

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল ৩টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে বিষয়টি তুলে ধরেন হানিফ সংকেত। তিনি জানান, দীর্ঘদিন ধরে তার অনুষ্ঠানগুলোর মাধ্যমে একটি বিষয় বারবার মনে করিয়ে দিয়েছেন—যাচাই ছাড়া সামাজিক মাধ্যমে কোনো কিছু পোস্ট বা শেয়ার করা শুধু অনুচিত নয়, বরং অনেক ক্ষেত্রে তা অপরাধের পর্যায়েও পড়ে। 

স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, তার কিছু শুভাকাঙ্ক্ষী সম্প্রতি কয়েকটি ফটোকার্ড তার নজরে এনেছেন। ওই ফটোকার্ডগুলোতে তার উপস্থাপনার ভঙ্গি ও ভাষার ছন্দ অনুকরণ করা হলেও, সেগুলোর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। অথচ অনেকেই যাচাই-বাছাই ছাড়াই এসব কনটেন্টে লাইক, কমেন্ট ও শেয়ার করছেন, যা বিভ্রান্তি ছড়াচ্ছে। 

হানিফ সংকেত বলেন, “দীর্ঘ চার দশক ধরে আমি কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা ছাড়াই নিরপেক্ষতা ও স্বাতন্ত্র্য বজায় রেখে সুস্থ সংস্কৃতির বিকাশ ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে কাজ করছি। আমার প্রকৃত বক্তব্য, উক্তি বা ফটোকার্ড কেবল আমার নিজস্ব ভেরিফাইড প্ল্যাটফর্ম এবং স্বীকৃত গণমাধ্যমেই প্রকাশ করা হয়।” 

প্রযুক্তির এই উৎকর্ষের সময়ে এর অপব্যবহার সম্পর্কে আমাদের সবারই আরো সচেতন হওয়া প্রয়োজন। অনুরোধ থাকবে, এ ধরনের কোনো অজানা, অচেনা বা অখ্যাত উৎস থেকে আসা তথ্যে বিভ্রান্ত হবেন না এবং তা প্রচার করে অন্যকেও বিভ্রান্ত না করার কথাও জানান হানিফ সংকেত।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়