ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

স্বাধীনতা দিবসে জয়ার হৃদয়ছোঁয়া বার্তা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৫, ২৬ মার্চ ২০২৬   আপডেট: ১৭:২৪, ২৬ মার্চ ২০২৬
স্বাধীনতা দিবসে জয়ার হৃদয়ছোঁয়া বার্তা

জয়া আহসান

মহান স্বাধীনতা দিবসের গৌরবময় মুহূর্তে আবেগঘন এক বার্তায় দেশের মানুষ ও মুক্তিযুদ্ধের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বৃহস্পতিবার (২৬ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি ফিরে গেছেন ১৯৭১ সালের সেই রক্তঝরা দিনগুলোর স্মৃতিতে। 

জয়া আহসান বলেন, “১৯৭১ সালের এই দিনে এ দেশের মানুষ পৃথিবীকে জানিয়ে দিয়েছিল—আজ থেকে আমরা স্বাধীন। পাকিস্তানি শাসকরা আমাদের নিরীহ মানুষের ওপর চাপিয়ে দিয়েছিল নৃশংস একটি গণহত্যা।”

আরো পড়ুন:

স্বাধীনতার জন্য নয় মাসের সংগ্রামকে স্মরণ করে জয়া আহসান লেখেন, “এই নয় মাসে কত না কঠিন আত্মত্যাগ, সাহসী লড়াই, অদম্য স্বপ্নের জয়যাত্রা। মুক্তিযুদ্ধকে, অগণিত শহীদদের, মুক্তিযোদ্ধাদের, সেদিনের স্বপ্ন দেখা এ দেশের কোটি মানুষকে জানাই অভিবাদন।”

জয়া আহসান তার বার্তায় তুলে ধরেন বাঙালির অদম্য সাহসের কথাও। তিনি উল্লেখ করেন, পাকিস্তানি শাসকদের নৃশংসতার মুখেও বাঙালি জাতি মাথা নত করেনি; বরং রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে অর্জন করেছে স্বাধীনতা।

পোস্টটির সঙ্গে সংযুক্ত একটি ছবিও স্বাধীনতা দিবসের আবেগ ও চেতনাকে আরও গভীরভাবে ফুটিয়ে তোলে। জয়ার এই হৃদয়ছোঁয়া বার্তা ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। ভক্তরা কমেন্টে জানাচ্ছেন স্বাধীনতা দিবসের শুভেচ্ছা এবং তার অনুভূতির সঙ্গে একাত্মতা প্রকাশ করছেন।

ঢাকা/রাহাত/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়