ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৭ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ইরানের নৌবাহিনীর কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৫, ২৬ মার্চ ২০২৬   আপডেট: ১৮:১৭, ২৬ মার্চ ২০২৬
ইরানের নৌবাহিনীর কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর নৌবাহিনীর কমান্ডার আলিরেজা তাংসিরিকে হত্যার দাবি করেছে ইসরায়েল। বৃহস্পতিবার ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে এ দাবি করেছে।

আলিরেজা তাংসিরিকে ২০১৮ সালে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর নৌবাহিনীর কমান্ডার হিসেবে নিযুক্ত করা হয়। এর আগে তিনি ২০১০ সাল থেকে আইআরজিসি নৌবাহিনীর ডেপুটি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

আরো পড়ুন:

তার নামে একটি এক্স অ্যাকাউন্ট এই বছরের ১০ মার্চ থেকে সক্রিয় রয়েছে এবং ইরানের গণমাধ্যমগুলো এর পোস্টগুলো উদ্ধৃত করছে। পোস্টগুলোতে তিনি বেশ কয়েকবার হরমুজ প্রণালি সম্পর্কে লিখেছেন। অ্যাকাউন্টটিতে বলা হয়েছিল, “ইরানের বিরুদ্ধে আগ্রাসনকারীদের সাথে যুক্ত কোনো জাহাজের এই পথ দিয়ে যাওয়ার অধিকার নেই।”

তাংসিরি একজন স্পষ্টভাষী কমান্ডার, যিনি অতীতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে বেশ কয়েকটি মন্তব্য করেছেন।

২০১৯ সালে তিনি হুমকি দিয়েছিলেন যে, ইরানের তেল রপ্তানি ব্যাহত হলে তিনি হরমুজ প্রণালি বন্ধ করে দেবেন।

২০১৯ সালে প্রণালিটির কাছে ইরান একটি মার্কিন নজরদারি ড্রোন ভূপাতিত করার পর তাংসিরি এবং আইআরজিসি-র অন্যান্য কমান্ডারদের ওপর মার্কিন ট্রেজারি নিষেধাজ্ঞা আরোপ করে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়