ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৭ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আ.লীগের পক্ষে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে আটক ২

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৯, ২৬ মার্চ ২০২৬   আপডেট: ১৮:৩২, ২৬ মার্চ ২০২৬
আ.লীগের পক্ষে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে আটক ২

স্বাধীনতা দিবসে ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষ থেকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে দুই জন আটক হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে তাদের আটক করা হয়। গণমাধ্যমকর্মীদের জন্য খোলা হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া এক প্রেস রিলিজে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

আরো পড়ুন:

আটককৃতরা হলেন- ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার সিঙ্গাপুর গ্রামের বাসিন্দা রকিবুল ইসলাম দুর্জয় (৩২) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর এলাকার বাসিন্দা মিষ্টি সুভাষ (২৮)।

আটকের পর দুজনই দাবি করেছেন, তারা আওয়ামী লীগ বা এর কোনো সহযোগী সংগঠনের কোনো পদে নেই। আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে ভালোবাসেন। শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে এসেছিলেন।

পুলিশের দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে এ-ফোর সাইজের কাগজে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষে ‘সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা’ লিখে স্মৃতিসৌধের মূল বেদিতে ফুল দেওয়ার সময় দুই জনকে আটক করা হয়েছে।

এর আগে, সকালে একজনকে আটক করা হয়। বর্তমানে তিন জন আশুলিয়া থানা পুলিশের হেফাজতে রয়েছেন। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ঢাকা/আরিফুল/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়