ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৭ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

শোকের ছায়ায় আইপিএল শুরু, উদ্বোধনী অনুষ্ঠান বাতিল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩২, ২৬ মার্চ ২০২৬   আপডেট: ১৯:৩৪, ২৬ মার্চ ২০২৬
শোকের ছায়ায় আইপিএল শুরু, উদ্বোধনী অনুষ্ঠান বাতিল

বর্ণিল আয়োজন নয়, বরং শোকের আবহ নিয়েই শুরু হচ্ছে এবারের আইপিএল। ২০২৬ আসরের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড, বেঙ্গালুরুর মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই সিদ্ধান্ত।

গত ৪ জুন ২০২৫ সালে বেঙ্গালুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রথম শিরোপা উদযাপন ঘিরে ভয়াবহ পদদলিতের ঘটনায় ১১ জনের মৃত্যু হয়। সেই হৃদয়বিদারক ঘটনার স্মৃতিকে সামনে রেখেই এবারের আসরের শুরুতে কোনো সাংস্কৃতিক বা বিনোদনমূলক আয়োজন রাখছে না বোর্ড।

আরো পড়ুন:

বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, আসর শুরুর দিন কোনো আনুষ্ঠানিক অনুষ্ঠান হবে নাG পুরোটাই রাখা হচ্ছে সাদামাটা ও সংযত।

শনিবার মাঠে গড়াবে টুর্নামেন্ট, কিন্তু থাকছে না আলো-ঝলমলে উদ্বোধনী অনুষ্ঠান। সাধারণত আইপিএলের শুরুটা জমকালো আয়োজন দিয়ে হয়, কিন্তু এবার সেই ধারায় ব্যতিক্রম ঘটল। এই সিদ্ধান্তকে নিহতদের পরিবারের প্রতি সম্মান প্রদর্শনের প্রতীক হিসেবেই দেখা হচ্ছে।

এদিকে অন্য এক বড় খবর- রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজিটি রেকর্ড ১৬,৬৬০ কোটি রুপিতে কিনে নিয়েছে একটি শক্তিশালী বিনিয়োগকারী গোষ্ঠী, যার নেতৃত্বে রয়েছে আদিত্য বীরলা গ্রুপ। নতুন কাঠামো অনুযায়ী, আর্যমান বিক্রম বীরলা চেয়ারম্যান এবং সত্যন গাজওয়ানি সহ-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

উদ্বোধনী অনুষ্ঠান না থাকলেও, টুর্নামেন্টের শেষটা হতে যাচ্ছে জাঁকজমকপূর্ণ। আগামী ৩১ মে ফাইনালের দিন রাখা হয়েছে বড় ধরনের বিনোদনমূলক অনুষ্ঠান, যা এবারের আসরের উপযুক্ত সমাপ্তি হিসেবে পরিকল্পনা করা হয়েছে।

সব মিলিয়ে, শোককে সম্মান জানিয়ে সংযত সূচনা আর শেষে বর্ণিল সমাপ্তি, এই দুইয়ের সমন্বয়েই এগোচ্ছে আইপিএলের ১৯তম আসর।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়