ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৭ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কালাকচুয়ায় ঝরে গেল ৫ প্রাণ

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০২, ২৬ মার্চ ২০২৬   আপডেট: ২১:৩১, ২৬ মার্চ ২০২৬
কালাকচুয়ায় ঝরে গেল ৫ প্রাণ

কুমিল্লার বুড়িচংয়ে বাসের ধাক্কায় প্রাইভেটকারের ৫ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কয়েকজন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কালাকচুয়া এলাকায় মিয়ামি হোটেলের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আরো পড়ুন:

পুলিশ জানায়, স্টার লাইন পরিবহনের একটি বাস একটি প্রাইভেটকারকে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই প্রাইভেটকারের ৪ যাত্রী নিহত হন। আহত হন কয়েকজন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন- আব্দুল মুমিন, ঝর্ণা, লাবিবা ও আরসাদ। তারা নোয়াখালীর সোনাইমুড়ী এলাকার বাসিন্দা। নিহত অপর একজনের নাম জানা যায়নি।

ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ওসি আবদুল মমিন বলেন, “খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায়। তারা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।”

ঢাকা/রুবেল/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়