ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৭ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গাছে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৬, ২৬ মার্চ ২০২৬   আপডেট: ২১:৩১, ২৬ মার্চ ২০২৬
গাছে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস

নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে উল্টে যায় যাত্রীবাহী বাস। ছবি: রাইজিংবিডি

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে আম গাছে ধাক্কা খেয়ে উল্টে গেছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নের লক্ষ্মীনারায়ণী ফুলতলা স্লুইসগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে বড় ধরনের হতাহতের ঘটনা না ঘটলেও দুই জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।

আরো পড়ুন:

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নীলফামারী জেলার ডোমার উপজেলা শহর থেকে দিনাজপুরগামী শাহী পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি আম গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের যাত্রীদের উদ্ধার করে।

এ সময় বাসটিতে আনুমানিক ৩০ থেকে ৪০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুই জন যাত্রী আহত হন।

খবর পেয়ে দেবীগঞ্জ ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে তার আগেই যাত্রীরা নিজ উদ্যোগে সেখান থেকে চলে যান এবং নিকটস্থ বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসা নেন।

দেবীগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. মনজুরুল ইসলাম বলেন, “ঘটনাস্থলটি দূরবর্তী স্থানে। খবর পেয়ে আমরা দ্রুত ছুটে যাই। আমরা যাওয়ার আগেই যাত্রীরা নিজ উদ্যোগে সেখান থেকে চলে যায়। সেখানে গিয়ে প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয় এবং পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সামান্য আঘাতপ্রাপ্ত দুই জনের চিকিৎসার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।”

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মালিক বলেন, “এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।”

ঢাকা/নাঈম/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়