ঢাকা     শুক্রবার   ২৭ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৪ ১৪৩২ || ৭ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ নি‌য়ে যা বল‌ল জামায়াত 

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৯, ২৬ মার্চ ২০২৬   আপডেট: ২২:৪০, ২৬ মার্চ ২০২৬
স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ নি‌য়ে যা বল‌ল জামায়াত 

‘স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াত নায়েবে আমিরের’ শীর্ষক সংবাদে অধ্যাপক মুজিবুর রহমান এমপির উদ্ধৃতি ব্যবহার করে যে তথ্য পরিবেশন করা হয়েছে, তা সম্পূর্ণ বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত ব‌লে  প্রতিবাদ জা‌নি‌য়ে‌ছে দল‌টি।

বৃহস্প‌তিবার (২৬ মার্চ) দ‌লের পক্ষ থে‌কে প্রতিবাদ জা‌নি‌য়ে বলা হয়, “জামায়া‌তের সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান কোথাও, কোনো সভা-সমাবেশে কিংবা কোনো কর্মকর্তার কাছে এ ধরনের কোনো বক্তব্য প্রদান করেননি। তার বক্তব্য সম্পর্কে যে দাবি করা হয়েছে, তা সম্পূর্ণ অসত্য ও বাস্তবতাবিবর্জিত। যাচাই-বাছাই ছাড়া এ ধরনের সংবাদ প্রকাশ সাংবাদিকতার ন্যূনতম নীতিমালার পরিপন্থী এবং এটি জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা।”

আরো পড়ুন:

“স্বাধীনতা দিবস জাতীয় ঐক্য, সম্প্রীতি ও মর্যাদার প্রতীক। এ দিবসকে ঘিরে বিভ্রান্তিকর ও উসকানিমূলক সংবাদ প্রকাশ কোনোভাবেই কাম্য নয়,” ব‌লেও জানা‌নো হয় এতে।

ভ‌বিষ‌্যতে বস্তুনিষ্ঠতা, সত্যনিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে সংবাদ পরিবেশন এবং কোনো ব্যক্তি বা সংগঠনকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিতর্কিত করার অপচেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জা‌নি‌য়ে‌ছে জামায়াত।

ঢাকা/নঈমুদ্দীন/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়