ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বাংলাদেশের স্বাধীনতা দিবসে ব্রিটিশ রাজার শুভেচ্ছা

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৫, ২৬ মার্চ ২০২৬   আপডেট: ১৭:০৭, ২৬ মার্চ ২০২৬
বাংলাদেশের স্বাধীনতা দিবসে ব্রিটিশ রাজার শুভেচ্ছা

বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও জনগণের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। এক বার্তায় রাজা আন্তরিক অভিনন্দন জানিয়ে বাংলাদেশের নেতৃত্ব ও জনগণের প্রতি তার শুভকামনা ব্যক্ত করেন। খবর বাসস।

বার্তায় রাজা চার্লস বলেন, “আমাদের কমনওয়েলথের অভিন্ন মূল্যবোধ ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে গড়ে ওঠা দুই দেশের দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের কথা আমি গভীরভাবে স্মরণ করছি।”

আরো পড়ুন:

রাজা চার্লস যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশী প্রবাসীদের গুরুত্বপূর্ণ অবদানের কথাও উল্লেখ করেন, যা ব্রিটিশ সমাজকে সমৃদ্ধ করছে এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে জোরদার করছে।

বিশ্বব্যাপী অনিশ্চয়তার এই সময়ে ঐক্যের গুরুত্ব তুলে ধরে তিনি কমনওয়েলথ কাঠামোর মধ্যে দুই দেশের মধ্যে সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

রাজা তৃতীয় চার্লস জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও টেকসই উন্নয়নে যৌথ প্রচেষ্টার গুরুত্বও তুলে ধরেন এবং এক্ষেত্রে বাংলাদেশের নেতৃত্বের প্রশংসা করেন।

বার্তায় তিনি বলেন, “জলবায়ু কার্যক্রমে আমাদের সহযোগিতা আমাদের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং পরিবেশ সুরক্ষা ও টেকসই, সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করতে বাংলাদেশের দৃঢ় নেতৃত্বকে আমি অত্যন্ত মূল্যায়ন করি।”

তিনি বাংলাদেশের জনগণের শান্তি, সমৃদ্ধি ও অব্যাহত অগ্রগতি কামনা করেন।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়