ঢাকা     রোববার   ২২ মার্চ ২০২৬ ||  চৈত্র ৯ ১৪৩২ || ২ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ইরানকে লক্ষ্য করে আরব সাগরে টমাহক ক্ষেপণাস্ত্রবাহী ব্রিটিশ সাবমেরিন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩২, ২২ মার্চ ২০২৬   আপডেট: ১৪:৩৩, ২২ মার্চ ২০২৬
ইরানকে লক্ষ্য করে আরব সাগরে টমাহক ক্ষেপণাস্ত্রবাহী ব্রিটিশ সাবমেরিন

পারমাণবিক শক্তিচালিত ব্রিটিশ সাবমেরিন

ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান জোরদার করার হুমকির মধ্যেই পারমাণবিক শক্তিচালিত ব্রিটিশ সাবমেরিন এইচএমএস অ্যানসন আরব সাগরে পৌঁছেছে। এর ফলে ব্রিটিশ নৌ বাহিনী ইরানের ওপর আঘাত হানার মতো অবস্থানে রয়েছে।

রবিবার (২২ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইল মেইলের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু। 

আরো পড়ুন:

প্রতিবেদনে বলা হয়, ৯৭ মিটার (৩১৮ ফুট) দীর্ঘ ‘অ্যাস্টুট-ক্লাস’ অ্যাটাক সাবমেরিন এইচএমএস অ্যানসন গত ৬ মার্চ পার্থ থেকে রওনা দেয়। ধারণা করা হচ্ছে, এটি উত্তর আরব সাগরের গভীর সমুদ্রে অবস্থান নিয়েছে। এই সাবমেরিনটি প্রায় ১ হাজার ৬০০ কিলোমিটার (১,০০০ মাইল) পাল্লার টমাহক ব্লক ৪ ল্যান্ড-অ্যাটাক ক্রুজ ক্ষেপণাস্ত্র ও স্পিয়ারফিশ হেভিওয়েট টর্পেডো দ্বারা সজ্জিত।

ব্রিটিশ সংবামাধ্যমের দাবিকৃত এই মোতায়েন সংঘাত আরও বেড়ে গেলে ব্রিটিশ বাহিনীকে ইরানের ওপর হামলা চালানোর সক্ষমতা প্রদান করবে।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় সাবমেরিনটির অবস্থান নিশ্চিত করতে অস্বীকৃতি জানিয়েছে। মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, সরকার সুনির্দিষ্ট অভিযান বা মোতায়েন সম্পর্কে তথ্য দেবে না। তবে তিনি জানান, ওই অঞ্চলে ব্রিটিশ সামরিক সক্ষমতা ‘অব্যাহত পর্যালোচনার’ মধ্যে রাখা হয়েছে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার হরমুজ প্রণালি লক্ষ্য করে ইরানি স্থাপনায় হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে সম্মত হওয়ার পর ডেইলি মেইলের এই প্রতিবেদনটি সামনে এলো। 

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্যের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তিনি বলেন, ব্রিটেন এগিয়ে আসতে ‘অনেক দেরি’ করে ফেলেছে।

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়