মাসুদ উদ্দিনের গ্রেপ্তার নিয়ে যা বললেন জিএম কাদের
জিএম কাদের। ফাইল ছবি
সাবেক সেনা কর্মকর্তা ও দলের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরীর গ্রেপ্তার নিয়ে মুখ খুলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের)।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিবৃতিতে তিনি বলেন, “জাতীয় পার্টি সব সময় আইনের প্রতি শ্রদ্ধাশীল। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তাকে আইনানুগ গ্রেপ্তার করা হবে ও পরবর্তীতে তাকে প্রয়োজনে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে, এটা স্বাভাবিক। বিচারে দোষী সাব্যস্থ হলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, এ বিষয়ে কারো কোন দ্বিমত থাকার অবকাশ নেই।”
“কিন্ত আদালত চত্বরে পুলিশ হেফাজতে কোনো অভিযুক্ত ব্যক্তিকে আক্রমণ, হেনস্তা করা বা পুলিশ হেফাজতে মৃত্যু কোন সভ্য সমাজে স্বাভাবিক নয় ও গ্রহণযোগ্য হয় না। বেশ কিছু দিন থেকে আমাদের দেশে ‘মব জাস্টিস’ নামে এ বিষয়টি চালু আছে, দেখা যাচ্ছে। এ ধরনের ঘটনা আইনের শাসনের চরম পরিপন্থী। আমরা এর অবসান চাই।”
মব সন্ত্রাসের অবসানে নবগঠিত সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, সরকারপ্রধান, প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন জাপা চেয়ারম্যান জিএম কাদের।
ঢাকা/নঈমুদ্দীন/এসবি
সশস্ত্র বাহিনীকে আরো শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী