ঢাকা     রোববার   ১৭ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৩ ১৪৩৩ || ২৯ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

দুই ব্যাংকের মুনাফা কমেছে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৮, ১৭ মে ২০২৬  
দুই ব্যাংকের মুনাফা কমেছে

শেয়ারবাজারে তালিকাভুক্ত চার ব্যাংকের চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদক প্রকাশ করেছে। এর মধ্যে দুই ব্যাংকের মুনাফা কমেছে। দুটি ব্যাংকের মুনাফা বেড়েছে ।

রবিবার (১৭ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

যেসব ব্যাংকের মুনাফা কমেছে সেগুলো হলো প্রিমিয়ার ব্যাংক ও ওয়ান ব্যাংক। মুনাফা বেড়েছে এনসিসি ব্যাংক ও আল আরাফাহ ইসলামী ব্যাংকের।

প্রিমিয়ার ব্যাংক
ব্যাংকটির প্রথম প্রান্তিকে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮৭ পয়সা। আগের বছরের একই সময়ে মুনাফা হয়েছিল ২৩ পয়সা। গত ৩১ মার্চ শেষে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৭৩ পয়সা।

ওয়ান ব্যাংক
ব্যাংকটির চলতি হিসাব বছরে প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩৪ পয়সা। আগের বছরের একই সময়ে মুনাফা হয়েছিল ৬১ পয়সা। আলোচ্য সময়ে ব্যাংকটির ইপিএস কমেছে ২৭ পয়সা।

গত ৩১ মার্চ শেষে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ৮৫ পয়সা।

এনসিসি ব্যাংক
ব্যাংকটির প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ১১ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৯৪ পয়সা। আলোচ্য সময়ে ব্যাংকটির ইপিএস বেড়েছে  ১৭ পয়সা।

গত ৩১ মার্চ শেষে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮ টাকা ৪১ পয়সা।

আল-আরাফাহ ইসলামী ব্যাংক
ব্যাংকটির চলতি হিসাব বছরে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১৪ পয়সা। আগের বছরের একই সময়ে হয়েছিল ইপিএস ছিল ৪ পয়সা। আলোচ্য সময়ে ব্যাংকটির ইপিএস বেড়েছে ১০ পয়সা।

গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ১৯ পয়সা।

ঢাকা/নাজমুল/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়