ঢাকা     রোববার   ১৭ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৩ ১৪৩৩ || ২৯ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নীলফামারীতে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

নীলফামারী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৬, ১৭ মে ২০২৬   আপডেট: ১৫:১৪, ১৭ মে ২০২৬
নীলফামারীতে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রেল লাইনের ওপর ভেঙে পড়া থাকা গাছের ডালের সঙ্গে সংঘর্ষে লাইনচ্যুত খুলনা মেইল (রকেট) এক্সপ্রেসের ইঞ্জিন

নীলফামারীতে রেললাইনের ওপর গাছের ডাল ভেঙে পড়ে চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী খুলনা মেইল (রকেট) এক্সপ্রেসের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এতে সকাল থেকে সৈয়দপুর থেকে চিলাহাটি পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। 

রবিবার (১৭ মে) সকাল ৮টার দিকে নীলফামারীর খয়রাতনগর রেলওয়ে স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ পরিচালনা শুরু করেছে।

জানা যায়, সকাল ৮টার দিকে চিলাহাটি থেকে খুলনা মেইল ট্রেনটি যাত্রী নিয়ে ছেড়ে যায়। নীলফামারী রেলস্টেশনে যাত্রা বিরতির পর ট্রেনটি খয়রাতনগর রেলস্টেশন এলাকায় পৌঁছালে রেললাইনে ওপর পড়ে থাকা গাছের ডালের সঙ্গে ট্রেনের ইঞ্জিনের সংঘর্ষ হয়। এতে ট্রেনটি লাইনচ্যুত হয়ে পড়ে।

এ ঘটনায় সৈয়দপুর থেকে চিলাহাটি ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খুলনাগামী আন্তঃনগর রূপসা এক্সপ্রেসের যাত্রা চিলাহাটি-নীলফামারী ও ডোমার স্টেশনে বাতিল করা হয়। পরে রূপসা ট্রেনটি সৈয়দপুর থেকে খুলনামুখে ছেড়ে যায়। 

এ বিষয়ে নীলফামারী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন অফিসার মিঠুর রায় বলেন, পার্বতীপুর থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ করছে। বিকেল নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

ঢাকা/ইয়াছিন/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়