ইবোলা প্রাদুর্ভাবকে বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা
গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করা হয়েছে। রবিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ ঘোষণা দিয়েছে।
সংস্থাটি বলেছে, ডিআর কঙ্গোর পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশে এই প্রাদুর্ভাব মহামারি জরুরি অবস্থার মানদণ্ড পূরণ করে না। প্রদেশটিতে প্রায় ২৪৬টি সন্দেহভাজন রোগী এবং ৮০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
তবে সংস্থাটি সতর্ক করে দিয়ে জানিয়েছে, বর্তমানে যা শনাক্ত ও রিপোর্ট করা হচ্ছে, তার চেয়ে এটি সম্ভাব্যভাবে ‘অনেক বড় একটি প্রাদুর্ভাব’ হতে পারে এবং এর স্থানীয় ও আঞ্চলিকভাবে ছড়িয়ে পড়ার উল্লেখযোগ্য ঝুঁকি রয়েছে।
স্বাস্থ্য সংস্থাটি জানিয়েছে, ইবোলার বর্তমান স্ট্রেইনটি বুন্দিবুগিও ভাইরাসের কারণে হয়, যার জন্য কোনো অনুমোদিত ওষুধ বা টিকা নেই।
প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর, পেশী ব্যথা, ক্লান্তি, মাথাব্যথা ও গলা ব্যথা এবং এর পরে বমি, ডায়রিয়া, ফুসকুড়ি ও রক্তপাত।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এখন পর্যন্ত আটটি পরীক্ষাগারে নিশ্চিত হওয়া ভাইরাসের রোগী শনাক্ত হয়েছে এবং ইতুরি প্রদেশের রাজধানী বুনিয়া, স্বর্ণখনির শহর মঙ্গওয়ালু ও রুয়ামপারা সহ তিনটি স্বাস্থ্য অঞ্চলজুড়ে অন্যান্য সন্দেহভাজন রোগী ও মৃত্যুর ঘটনা ঘটেছে।
রাজধানী কিনশাসায় ভাইরাসটির একটি সংক্রমণ নিশ্চিত করা হয়েছে। ধারণা করা হচ্ছে এটি ইতুরি থেকে ফেরা এক রোগীর।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ভাইরাসটি ডিআর কঙ্গোর বাইরেও ছড়িয়ে পড়েছে এবং প্রতিবেশী উগান্ডায় দুটি নিশ্চিত সংক্রমণের খবর পাওয়া গেছে।
উগান্ডার কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার মারা যাওয়া ৫৯ বছর বয়সী এক ব্যক্তির কোভিড-১৯ পরীক্ষা পজিটিভ এসেছিল।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, ডিআর কঙ্গোতে চলমান নিরাপত্তা পরিস্থিতি ও মানবিক সংকট, এর সাথে জনসংখ্যার উচ্চ চলাচল, সংক্রমণের কেন্দ্রবিন্দুটির শহরাঞ্চলে অবস্থান এবং এই অঞ্চলে বিপুল সংখ্যক অপরিকল্পিত স্বাস্থ্যসেবা কেন্দ্র থাকার কারণে সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি বেড়েছে।
বাণিজ্য ও যাতায়াতের কারণে ডিআর কঙ্গোর সীমান্তবর্তী দেশগুলোকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরামর্শ দিয়েছে, ডিআর কঙ্গো ও উগান্ডা যেন সংক্রমণ পর্যবেক্ষণ, শনাক্তকরণ এবং প্রতিরোধমূলক ব্যবস্থা বাস্তবায়নের জন্য জরুরি কার্যক্রম কেন্দ্র স্থাপন করে।
ঢাকা/শাহেদ