ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

স্বাধীনতা দিবসে প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৯, ২৬ মার্চ ২০২৬  
স্বাধীনতা দিবসে প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

স্বাধীনতা দিবসে বরগুনা শহরে প্রকাশ্যে মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগ। প্রায় ১৯ মাস পর এই জেলা শহরে জনসমক্ষে এটাই প্রথম মিছিল।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয়ের সামনে থেকে মিছিল বের হয়। সেটি শহরের বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে রাসেল স্কয়ারের সামনে শেষ হয়ে।

২০২৪ সালের ২৩ অক্টোবর নিষিদ্ধ হওয়ার পর বরগুনায় এমন মিছিল ছাত্রলীগকে করতে দেখা যায়নি।

বৃহস্পতিবারের মিছিলে নেতৃত্ব দিতে দেখা যায় জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ফাহাদ হাসান তানিম এবং বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম ফাহাদকে। মিছিলে আরো দেখা যায় জেলা ও উপজেলা ছাত্রলীগের কয়েকজন সদস্য ও কর্মীকে।

মিছিল শেষে এক ভিডিও বার্তায় ছাত্রলীগ নেতা ফাহাদ হাসান তানিম বলেন, “দেশের সংকটময় মুহূর্তে শেখ হাসিনার বিকল্প নেই। তাই দেশের ও মানুষের স্বার্থে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে জেলা ছাত্রলীগ বদ্ধ পরিকর।”

ঢাকা/ইমরান/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়