চকরিয়ায় বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কক্সবাজারের চকরিয়ায় বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে উপজেলার হারবাং ইউনিয়নের বানিয়ারছড়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঢাকার উত্তরখান থানার আটিপাড়া এলাকার শহীদ ভূঁইয়ার ছেলে শরীফুল ইসলাম (৩০) এবং একই এলাকার অলিউল ইসলামের ছেলে রাইসুল ইসলাম (৩০)।
পুলিশ জানায়, শরীফুল ও রাইসুল মোটরসাইকেলযোগে ঢাকা থেকে কক্সবাজার বেড়াতে যাচ্ছিলেন। পথে লাল-সবুজ পরিবহনের একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে দুই আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর বাসটি ফেলে চালক ও তার সহকারী পালিয়ে যান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেলটি জব্দ করে
চিরিংগা হাইওয়ে থানার ওসি আরিফুল আমিন বলেন, “নিহতদের মরদেহ হাসপাতালে রয়েছে এবং স্বজনদের খবর দেওয়া হয়েছে।”
ঢাকা/তারেকুর/রাজীব
সশস্ত্র বাহিনীকে আরো শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী