ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

উত্তরায় বাসের ধাক্কায় অটোরিকশাচালকের মৃত্যু

মেডিকেল প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৩, ২৬ মার্চ ২০২৬  
উত্তরায় বাসের ধাক্কায় অটোরিকশাচালকের মৃত্যু

রাজধানীর উত্তরায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোহাম্মদ জাহাঙ্গীর (৩৮) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন।

বুধবার (২৫ মার্চ) রাতে উত্তরা পূর্ব থানাধীন রাজলক্ষ্মী মার্কেট আজমপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় তিনি বাসের ধাক্কায় গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক রাত ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

নিহতের ভাই আরব আলী জানান, তাদের বাড়ি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার কাচারি কান্দি গ্রামে। বাবা মৃত আরব আলী। 

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঢাকা/বুলবুল/ইভা

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়