ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি: আসিফ মাহমুদ
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ফাইল ফটো
স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ কথা বলেন।
পোস্টে আসিফ মাহমুদ লিখেন, “আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং সার্বিক কার্যক্রমে ওয়াচডগ হিসেবে কাজ করবে ছায়া মন্ত্রীসভা।”
রাজনীতিতে ছায়া মন্ত্রিসভা সাধারণত বিরোধী দলগুলোর একটি কৌশল হিসেবে বিবেচিত হয়, যার মাধ্যমে তারা বিকল্প নীতি প্রস্তাব, মন্ত্রণালয়ভিত্তিক বিশ্লেষণ এবং সরকারের কর্মকাণ্ডের সমালোচনা ও পর্যবেক্ষণ করে থাকে। এনসিপির নেতৃত্বের ভাষ্য অনুযায়ী, এই ছায়া মন্ত্রিসভা রাষ্ট্র পরিচালনার বিভিন্ন খাতে ওয়াচডগের ভূমিকা পালন করবে।
ঢাকা/রায়হান/ইভা