ঢাকা     রোববার   ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রাইম ব্যাংকের ভারপ্রাপ্ত সিইও নিয়োগ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৩, ১৫ ফেব্রুয়ারি ২০২৬  
প্রাইম ব্যাংকের ভারপ্রাপ্ত সিইও নিয়োগ

ফয়সাল রহমান।

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম ব্যাংক পিএলসির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দেওয়া হয়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ সার্বিক দিক বিবেচনা করে এ পদে নিয়োগ সম্পন্ন করেছে।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

তথ্য মতে, প্রাইম ব্যাংক পিএলসির বর্তমান অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল রহমানকে ভারপ্রাপ্ত সিইও হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ১ এপ্রিল থেকে নতুন ভারপ্রাপ্ত সিইওর নিয়োগ কার্যকর হবে।

এর আগে, বর্তমান সিইও হাসান ও. রশিদ গত ১০ ফেব্রুয়ারি ব্যাংকটি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তার পদত্যাগপত্র ব্যাংকটির পরিচালনা পর্ষদ গ্রহণ করেছে। আগামী ৩১ মার্চ থেকে তার পদত্যাগ কার্যকর হবে।

প্রসঙ্গত, প্রাইম ব্যাংক পিএলসি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০০০ সালে। ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানিটির পরিশোধিত মূলধন ১ হাজার ১৬০ কোটি ৫৯ লাখ ১০ হাজার টাকা। সে হিসাবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১১৬ কোটি ৫ লাখ ৯০ হাজার ৫৬৩টি। সর্বশেষ ২০২৫ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৩৭.৫৩ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৩৪.৫০ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ৭.০৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ২০.৯৩ শতাংশ শেয়ার রয়েছে।

ঢাকা/এনটি/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়