ঢাকা     বৃহস্পতিবার   ০২ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২০ ১৪৩২ || ১৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ডিএসইর চিঠির জবাব দেয়নি হামিদ ফেব্রিক্স

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২০, ২ এপ্রিল ২০২৬  
ডিএসইর চিঠির জবাব দেয়নি হামিদ ফেব্রিক্স

পুঁজিবাজারে বস্ত্রখাতে তালিকাভুক্ত কোম্পানি হামিদ ফেব্রিক্স পিএলসির শেয়ার দর ও লেনদেন অস্বাভাবিক বাড়ার বিষয়টি লক্ষ্য করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। এর কারণ জানতে চেয়ে কোম্পানিটির কাছে চিঠি পাঠায় ডিএসই। তবে ডিএসইর সেই চিঠির জবাব দেয়নি হামিদ ফেব্রিক্স কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

গত কয়েকদিন ধরে অস্বাভাবিক হারে বাড়ছে হামিদ ফেব্রিক্সের শেয়ার দর। এরই ধরাবাহিকতায় গত ৩১ মার্চ কোম্পানি কর্তৃপক্ষের কাছে এর কারণ জানতে চেয়ে ব্যাখ্যা চায় ডিএসই কর্তৃপক্ষ। তবে এখনো কোম্পানিটির কর্তৃপক্ষ চিঠির জবাব দেয়নি বলে জানিয়েছে ডিএসই।

বাজার বিশ্লেষণে দেখা যায়,  হামিদ ফেব্রিক্স পিএলসির গত ৩ মার্চ শেয়ার দর ছিল ৭.৪০ টাকায়। আর ১ এপ্রিল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর বেড়ে দাঁড়ায় ১২.৬০ টাকায়। অর্থাৎ এক মাসের ব্যবধানে কোম্পানিটি শেয়ার দর বেড়েছে ৫.২ টাকা বা ৭০.২৭ শতাংশ।

এভাবে শেয়ার দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।

ঢাকা/এনটি/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়