ঢাকা     রোববার   ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের পক্ষে থাকবেন লোকসভার স্পিকার ওম বিড়লা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৬, ১৫ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৯:১৭, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের পক্ষে থাকবেন লোকসভার স্পিকার ওম বিড়লা

ঢাকায় বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন লোকসভার স্পিকার ওম বিড়লা। রবিবার ইন্ডিয়া টু ডে এ তথ্য জানিয়েছে।

২০২৪ সালে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর অনুষ্ঠিত প্রথম জাতীয় নির্বাচনে তারেক রহমানের দল বিএনপি বিপুল জয় পেয়েছে। শনিবার বিবিসি বাংলা জানিয়েছিল, তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো হতে পারে।

আরো পড়ুন:

ইন্ডিয়া টুডে জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনুষ্ঠানে যোগদানের জন্য আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। তবে ১৭ ফেব্রুয়ারি মুম্বাইতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সাথে দ্বিপাক্ষিক আলোচনা করার কথা থাকায় তার ঢাকা ভ্রমণের সম্ভাবনা কম।

এক বিবৃতিতে ভারত সরকার জানিয়েছে, অনুষ্ঠানে ওম বিড়লার উপস্থিতি ঢাকার সাথে নয়াদিল্লির সম্পর্ককে কতটা গুরুত্ব দেয় তা তুলে ধরে এবং দুই প্রতিবেশীর মধ্যে ভাগ করা গণতান্ত্রিক মূল্যবোধকে প্রতিফলিত করে।

অন্যান্য আঞ্চলিক নেতাদের মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে ঢাকায় আসবেন বলে আশা করা হচ্ছে। মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন প্রশাসন ভারত, চীন, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনাই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ এবং ভুটানসহ ১৩টি দেশকে আমন্ত্রণ জানিয়েছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়