ঢাকা     বৃহস্পতিবার   ১১ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৮ ১৪৩৩ || ২৫ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রাঙ্গুনিয়ার গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০০, ১১ জুন ২০২৬  
রাঙ্গুনিয়ার গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

গ্রেপ্তার আসামি সাইফুল।

চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় দায়ের হওয়া একটি গণধর্ষণ মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

আরো পড়ুন:

বুধবার (১০ জুন) সন্ধ্যায় চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার তুলাতলী হাফেজ নগর এলাকা থেকে অভিযুক্ত সাইফুলকে (২৭) গ্রেপ্তার করা হয়। 

র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তার সাইফুলের বাড়ি রাঙ্গামাটি জেলার চন্দ্রঘোনা এলাকায়। তাকে বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যবা জানায়, গত ৩০ মে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি গণধর্ষণের মামলা হয়। মামলায় একাধিক ব্যক্তিকে আসামি করা হয়। ঘটনার পর থেকে মামলার দ্বিতীয় আসামি সাইফুল পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, মামলার এজাহারভুক্ত পলাতক আসামি সাইফুল বাকলিয়া এলাকায় আত্মগোপনে রয়েছেন। পরে র‌্যাব-৭-এর একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

র‌্যাব জানায়, গত ২৪ মে বিকেলে দক্ষিণ রাঙ্গুনিয়ার একটি নির্জন এলাকায় সংঘটিত গণধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। অভিযোগে বলা হয়, অভিযুক্তরা ভুক্তভোগীকে জোরপূর্বক নির্জন স্থানে নিয়ে গিয়ে সংঘবদ্ধভাবে নির্যাতন করে এবং বিষয়টি কাউকে না বলার জন্য ভয়ভীতি প্রদর্শন করে।

ঢাকা/রেজাউল/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়