ঢাকা     বৃহস্পতিবার   ১১ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৮ ১৪৩৩ || ২৫ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রাজস্ব ও কর জিডিপির অনুপাত ১১ ও ৯.৬ শতাংশে উন্নীত করার পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫২, ১১ জুন ২০২৬   আপডেট: ১৭:০১, ১১ জুন ২০২৬
রাজস্ব ও কর জিডিপির অনুপাত ১১ ও ৯.৬ শতাংশে উন্নীত করার পরিকল্পনা

সরকার আগামী ২০৩০-৩১ অর্থবছরের মধ্যে রাজস্ব-জিডিপি ও কর-জিডিপির অনুপাত উল্লেখযোগ্যভাবে বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করেছে।

বর্তমানে দেশের রাজস্ব-জিডিপি ও কর-জিডিপি অনুপাত ৮ শতাংশ এবং ৬.৮ শতাংশ থাকলেও তা যথাক্রমে ১১ শতাংশ ও ৯.৬ শতাংশে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ কথা জানান।

তিনি বলেন, অভ্যন্তরীণ রাজস্ব আহরণ বৃদ্ধির মাধ্যমে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের অর্থায়ন নিশ্চিত করা হবে। এ বিষয়ে বিস্তারিত প্রস্তাব বাজেটের সপ্তম অধ্যায়ে উপস্থাপন করা হবে।

অর্থমন্ত্রী বলেন, পূর্ববর্তী সরকারের আমলে দুর্নীতি-সংশ্লিষ্ট ও অপরিকল্পিত প্রকল্প গ্রহণ এবং সেসব প্রকল্পের অর্থায়নে ব্যাপক ঋণ গ্রহণের ফলে দেশের ঋণ টেকসইতা (ডেট সাসটেইনেবিলিটি) ঝুঁকির মুখে পড়েছে। এতে দেশের ঋণমান ‘মধ্যম’ ঝুঁকির পর্যায়ে নেমে এসেছে।

তিনি জানান, সরকার পুনরায় ‘নিম্ন’ ঝুঁকির ঋণমানে ফিরে যেতে চায়। এজন্য রাজস্ব আহরণ বৃদ্ধি করে বাজেট ঘাটতি সহনীয় পর্যায়ে রাখা এবং ঋণ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

অর্থমন্ত্রী আরও বলেন, অতীতের ঋণনির্ভর প্রবৃদ্ধির ধারা থেকে সরে এসে উৎপাদন, কর্মসংস্থান ও বেসরকারি বিনিয়োগভিত্তিক অর্থনীতি গড়ে তোলার সময় এসেছে। টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে ঋণনির্ভরতা কমিয়ে বিনিয়োগনির্ভর উন্নয়ন কৌশল গ্রহণ করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

ঢাকা/নজরুল/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়