ঢাকা     বৃহস্পতিবার   ১১ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৮ ১৪৩৩ || ২৫ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পুঁজিবাজার শক্তিশালী করতে কার্যকর উদ্যোগের ঘোষণা অর্থমন্ত্রীর

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৭, ১১ জুন ২০২৬   আপডেট: ১৭:৩৪, ১১ জুন ২০২৬
পুঁজিবাজার শক্তিশালী করতে কার্যকর উদ্যোগের ঘোষণা অর্থমন্ত্রীর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “পুঁজিবাজার শিল্পায়নের মূলধন গঠনে ভূমিকা রেখে দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে যাবার কথা, আস্থাহীনতার কারণে সেখানে হয়েছে উল্টোটা। আমরা ঋণনির্ভর বিনিয়োগকে ইক্যুইটিতে রুপান্তর করতে চাই। আমাদের লক্ষ্য বর্তমান ঋণভিত্তিক অর্থনীতি থেকে দূরে সরে এসে বিনিয়োগভিত্তিক অর্থনীতি গড়ে তোলা। এ লক্ষ্যে পুঁজিবাজারকে শক্তিশালী করতে এবং এর প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে আমরা কার্যকর উদ্যোগ গ্রহণ করব।”

আরো পড়ুন:

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী এসব কথা বলেন। 

২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার ৭৮৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন তিনি। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এ বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী বলেন, “সরকার দেশের অর্থনীতির পুনর্গঠনের অংশ হিসেবে একটি আধুনিক, শক্তিশালী ও টেকসই আর্থিক ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ব্যাংক ও পুঁজিবাজার খাতে কাঠামোগত সংস্কার বাস্তবায়ন করবে। দীর্ঘমেয়াদি বিনিয়োগ অর্থায়নের জন্য বন্ডমার্কেট, এবং বিকল্প অর্থায়ন ব্যবস্থার উন্নয়ন করা হবে, যাতে ব্যাংকনির্ভর অর্থায়নের ওপর চাপ কমে। পুঁজিবাজারকে দীর্ঘমেয়াদি বিনিয়োগের কার্যকর প্ল্যাটফর্মে রূপান্তরের জন্য নিয়ন্ত্রক কাঠামো শক্তিশালী করা হবে।”

তিনি বলেন, “বিনিয়োগকারীদের সুরক্ষা জোরদার করা হবে। এ উদ্দেশ্যে শেয়ারবাজারের পাশাপাশি করপোরেট বন্ড মার্কেট, মিউচুয়াল ফান্ড, গ্রিন বন্ড, সুকুক এবং অন্যান্য দীর্ঘমেয়াদি বিনিয়োগ উপকরণের উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে। যোগ্য কোম্পানিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে উৎসাহিত করতে তালিকাভুক্তির ধাপসমূহ পর্যালোচনা ও সরলীকরণ করা হবে। প্রতিবেদন ও তথ্য প্রকাশের শর্তাবলী সংশোধনপূর্বক আরো সহজ, সুস্পষ্ট এবং বাস্তবসম্মত করা হবে, যাতে ভালো কোম্পানি পুঁজিবাজারে আসতে উৎসাহিত হয়। দীর্ঘমেয়াদি অর্থায়নের বিকল্প উৎস গড়ে তুলতে কর্পোরেট বন্ড মার্কেট সম্প্রসারণ, স্থানীয় সরকার ও নগর অবকাঠামো উন্নয়নে পৌর বন্ড ইস্যুর কাঠামো প্রণয়ন করা হবে।”

অর্থমন্ত্রী বলেন, “বিশ্বব্যাপী পুঁজি গঠনের প্ল্যাটফর্ম হিসেবে পুঁজিবাজার প্রধান ভূমিকা পালন করে আসলেও আমাদের দেশে এ ধারা অনুপস্থিত। এক্ষেত্রে উদ্যোক্তারা ব্যাংকের ওপরই ভরসা করে এসেছে।”

ঢাকা/নাজমুল/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়