ঢাকা     বৃহস্পতিবার   ১১ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৮ ১৪৩৩ || ২৫ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বাজেটে জুলাই যোদ্ধাদের জন্য মাসিক ভাতা ও কর ছাড়ের প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৮, ১১ জুন ২০২৬  
বাজেটে জুলাই যোদ্ধাদের জন্য মাসিক ভাতা ও কর ছাড়ের প্রস্তাব

জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় বাজেটে বিশেষ সুবিধার প্রস্তাব করা হয়েছে। 

আরো পড়ুন:

প্রস্তাবিত বাজেটে জুলাই যোদ্ধাদের জন্য মাসিক ২০ হাজার টাকা ভাতা চালুর পাশাপাশি আয়করসহ বিভিন্ন ক্ষেত্রে কর ছাড়ের সুবিধা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (১১ জুন) বিকালে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই প্রস্তাবনা পেশ করেন। 

অর্থমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করা ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নে সরকার সম্পূর্ণ বদ্ধপরিকর।
জুলাই গণভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের প্রতিটি পরিবারকে প্রতি মাসে ২০ হাজার টাকা হারে সম্মানি ভাতা প্রদান করা হবে। একই সাথে সবচেয়ে গুরুতর আহত অর্থাৎ ‘এ’ ক্যাটাগরির যোদ্ধারাও পাবেন মাসিক ২০ হাজার টাকা। আন্দোলনে মাঝারি ধরনের গুরুতর আহত অর্থাৎ ‘বি’ ক্যাটাগরির যোদ্ধাদের জন্য মাসিক ১৫ হাজার টাকা এবং সাধারণ বা তুলনামূলক কম গুরুতর আহত ‘সি’ ক্যাটাগরির যোদ্ধাদের জন্য মাসিক ১০ হাজার টাকা ভাতার ব্যবস্থা রাখার প্রস্তাব করছি। 

অর্থমন্ত্রী আরো বলেন, ভাতাভোগীর সংখ্যা ১,৮৫৭ জন বৃদ্ধি করে ১৬,৫১৩ জন করার প্রস্তাব করছি। এছাড়া জুলাই গণভ্যুত্থানে শহিদ পরিবার এবং কর্মক্ষমতা হারানো জুলাই যোদ্ধাদের পরিবারের আবাসনের জন্য চলমান প্রকল্পের অংশ হিসেবে আগামী অর্থবছরে ৩০০ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করছি।

এছাড়া আর্থিক ভাতার পাশাপাশি গেজেটভুক্ত জুলাই যোদ্ধাদের জন্য বড় ধরনের কর ছাড়ের ঘোষণা দিয়ে সাধারণ নাগরিকদের চেয়ে তাদের করমুক্ত আয়ের সীমা উল্লেখযোগ্য হারে বাড়িয়ে ৫ লাখ ২৫ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে। 

ঢাকা/রায়হান/ 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়