ঢাকা     বৃহস্পতিবার   ১১ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৮ ১৪৩৩ || ২৫ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

একশ উপজেলায় ৪২ লাখ কৃষক পাবেন ‘কৃষক কার্ড’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৮, ১১ জুন ২০২৬   আপডেট: ১৮:০৪, ১১ জুন ২০২৬
একশ উপজেলায় ৪২ লাখ কৃষক পাবেন ‘কৃষক কার্ড’

সরকার আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ কর্মসূচি চালু করেছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এ কর্মসূচি আরও সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী অর্থবছরে একশ উপজেলায় ৪২ লাখ ৫০ হাজার কৃষককে এ কার্ড দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেট বক্তৃতায় এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে দেশের সব কৃষককেই ‘কৃষক কার্ড’ দেওয়া হবে। এ কার্ডের মাধ্যমে ভূমিহীন ও প্রান্তিক কৃষকেরা বছরে একবার ২ হাজার ৫০০ টাকা নগদ সহায়তা পাবেন। এ খাতে প্রাথমিকভাবে ১ হাজার ৬২ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে।

তিনি আরও বলেন, কৃষিকে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তিতে রূপান্তর করাই সরকারের অন্যতম অঙ্গীকার। কৃষি খাতে মৌলিক পরিবর্তন আনার পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় ১০ ধরনের সেবা পৌঁছে দিতে চলতি বছরের পয়লা বৈশাখে আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ কর্মসূচি চালু করা হয়। পর্যায়ক্রমে এটি সারা দেশের সব কৃষকের জন্য উন্মুক্ত করা হবে।

ঢাকা/এমএসবি//

সর্বশেষ

পাঠকপ্রিয়