ঢাকা     বৃহস্পতিবার   ১১ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৮ ১৪৩৩ || ২৫ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

তৃণমূল কংগ্রেসের নেতাকে হাফপ্যান্ট পরিয়ে প্যারেড পুলিশের

কলকাতা ব্যুরো || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০০, ১১ জুন ২০২৬  
তৃণমূল কংগ্রেসের নেতাকে হাফপ্যান্ট পরিয়ে প্যারেড পুলিশের

গ্রেপ্তার হওয়া তৃণমূল কংগ্রেসের নেতা জাহাঙ্গীর খান ওরফে পুষ্পাকে পুলিশি নিরাপত্তার মধ্যে হাফ প্যান্ট ও গেঞ্জি পরিহিত অবস্থায় প্যারেড করালো প্রশাসন। ওই অবস্থায় অপরাধের ঘটনাস্থল ও সংলগ্ন এলাকায় নিয়ে যাওয়া হয় তাকে। তদন্তের স্বার্থে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান চিহ্নিত করতে এবং ঘটনার পুনর্নির্মাণ (রিকনস্ট্রাকশন) করতে তাকে নিয়ে যাওয়া হয়েছে।

জাহাঙ্গীরকে দেখতে এলাকায় ভিড় জমায় বহু মানুষ। অভিযুক্তকে ওই অবস্থায় এলাকায় ঘোরানো নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা যায়। কেউ তদন্তের স্বার্থে পুলিশের পদক্ষেপকে সমর্থন করেন, আবার কেউ বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, চলমান তদন্তের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং মামলার সঙ্গে জড়িত বিভিন্ন তথ্য সংগ্রহের কাজ চলছে। গোটা ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। তদন্তকারীরা আশা করছেন, এই প্রক্রিয়ার মাধ্যমে মামলার তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র মিলতে পারে।

ঢাকা/সুচরিতা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়