ঢাকা     বৃহস্পতিবার   ১১ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৮ ১৪৩৩ || ২৬ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

১৫০ সিসির ঊর্ধ্বে মোটরসাইকেল নিবন্ধনের জন্য টিআইএন বাধ্যতামূলক

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৯, ১১ জুন ২০২৬   আপডেট: ২০:১৭, ১১ জুন ২০২৬
১৫০ সিসির ঊর্ধ্বে মোটরসাইকেল নিবন্ধনের জন্য টিআইএন বাধ্যতামূলক

১৫০ সিসির ঊর্ধ্বে মোটরসাইকেল নিবন্ধনের জন্য ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন) বাধ্যতামূলক করার ঘোষণা দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই ঘোষণা দেন।

প্রস্তাবে স্টুডেন্ট অ্যাকাউন্ট ও নো-ফ্রিল অ্যাকাউন্ট ছাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনে প্রার্থী হওয়া, জমি কেনাবেচা এবং নির্দিষ্ট কিছু পেশাজীবী সংগঠনের সদস্যপদ লাভের ক্ষেত্রসহ অন্য যেকোনো ক্ষেত্রে ব্যাংক হিসাব খোলার সময় টিআইএন ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।
 

ঢাকা/রায়হান/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়