ঢাকা     বৃহস্পতিবার   ১১ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৮ ১৪৩৩ || ২৫ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সোনার ভরিতে কর ২৫০০ টাকা নির্দিষ্ট করার প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৮, ১১ জুন ২০২৬  
সোনার ভরিতে কর ২৫০০ টাকা নির্দিষ্ট করার প্রস্তাব

জুয়েলারি খাতে বিদ্যমান ৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থায় বড় পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে বাজেটে। শতাংশভিত্তিক ভ্যাটের পরিবর্তে এবার সুনির্দিষ্ট হার নির্ধারণের উদ্যোগ নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ প্রস্তাব তুলে ধরেন।

প্রস্তাব অনুযায়ী, জুয়েলারি সেবার বিপরীতে প্রচলিত ৫ শতাংশ ভ্যাট বাতিল করে প্রতি ভরি স্বর্ণের ওপর নির্দিষ্ট ২ হাজার ৫০০ টাকা ভ্যাট আরোপ করা হবে।

বাজেট বক্তব্যে বলা হয়, জুয়েলারি শিল্পের কর কাঠামো আরও সহজ, স্বচ্ছ ও পূর্বানুমানযোগ্য করতে এই পরিবর্তন আনা হচ্ছে। এতে ব্যবসায়ীদের কর হিসাব সহজ হবে এবং ভ্যাট আদায়ের প্রক্রিয়ায় জটিলতা কমবে বলে আশা করা হচ্ছে।

সরকারের প্রত্যাশা, নির্দিষ্ট হারে ভ্যাট ব্যবস্থা চালুর মাধ্যমে খাতটিতে কর ব্যবস্থাপনায় স্থিতিশীলতা আসবে এবং রাজস্ব আদায় আরও কার্যকর হবে।

ঢাকা/এমএসবি//

সর্বশেষ

পাঠকপ্রিয়