ঢাকা     বৃহস্পতিবার   ১১ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৮ ১৪৩৩ || ২৬ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

দেশীয় ইলেকট্রনিক পণ্যে কর অব্যাহতির প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪০, ১১ জুন ২০২৬   আপডেট: ১৯:৫৫, ১১ জুন ২০২৬
দেশীয় ইলেকট্রনিক পণ্যে কর অব্যাহতির প্রস্তাব

দেশীয় শিল্পের সুরক্ষায় স্থানীয়ভাবে রেফ্রিজারেটর, ফ্রিজার, এয়ার কন্ডিশনার (এসি), ওয়াশিং মেশিন, এটিএম ও সিসিটিভি (ইলেকট্রনিক পণ্যে) উৎপাদনে কর অব্যাহতি সুবিধা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। 

আরো পড়ুন:

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এসব তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, “স্থানীয়ভাবে উৎপাদনপূর্বক সাশ্রয়ী মূল্যে সাধারণ ভোক্তাদের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা এবং এই খাতে রপ্তানি উৎসাহিতকরণের লক্ষ্যে এসব পণ্য উৎপাদনের কাঁচামাল ও উপকরণ আমদানিতে বিদ্যমান শুল্ক ও কর অব্যাহতি সুবিধা আগামী ৩০ জুন ২০৩০ সাল পর্যন্ত বর্ধিত করার প্রস্তাব করছি।”

অর্থমন্ত্রী বলেন, “দেশীয় মোবাইল ফোন উৎপাদন শিল্পকে এগিয়ে নিতে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কর ছাড়ের উদ্যোগ নিয়েছে সরকার। বাজেটে স্থানীয়ভাবে মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানের ২২টি কাঁচামাল আমদানির ক্ষেত্রে অগ্রিম করের (এটি) হার কমানোর প্রস্তাব করা হয়েছে।”

প্রস্তাবিত বাজেট অনুযায়ী, স্থানীয়ভাবে মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানের ২২টি কাঁচামাল আমদানির ক্ষেত্রে অগ্রিম কর (এটি) ৫ শতাংশ ও ২ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

“এছাড়া মোবাইল নেটওয়ার্ক সেবা খাতে উৎসে কর কর্তনের হারও কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে। বর্তমানে এ খাতে উৎসে কর কর্তনের হার ১২ শতাংশ থাকলেও তা কমিয়ে ১০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।”

“পরিবেশবান্ধব ইলেকট্রিক গাড়ি আমদানির ক্ষেত্রেও বিদ্যমান মোট করভার ৯৩ শতাংশ থেকে কমিয়ে ২৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত মূল্যের ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রে ৬৪ শতাংশ এবং ৫০ হাজার মার্কিন ডলার পর্যন্ত মূল্যের গাড়ির ক্ষেত্রে ৮০ শতাংশ নির্ধারণ করা হয়েছে।”

ঢাকা/তুহিন/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়