ঢাকা     মঙ্গলবার   ১৬ জুন ২০২৬ ||  আষাঢ় ২ ১৪৩৩ || ৩০ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আরবাজ বৃদ্ধ নয় সীমিত সংস্করণের ভিনটেজ মডেল, স্বামীকে নিয়ে শুরা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০০, ১৬ জুন ২০২৬   আপডেট: ১৭:০১, ১৬ জুন ২০২৬
আরবাজ বৃদ্ধ নয় সীমিত সংস্করণের ভিনটেজ মডেল, স্বামীকে নিয়ে শুরা

আরবাজের সঙ্গে শুরা

বলিউড অভিনেতা, নির্মাতা-প্রযোজক আরবাজ খান। ২০২৩ সালের ডিসেম্বরে ৫৬ বছর বয়সে দ্বিতীয় বিয়ে করেন সালমান খানের ভাই আরবাজ খান। হেয়ারস্টাইলিস্ট শুরা খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই অভিনেতা। আরবাজের বয়স এখন ৫৮, আর শুরার ৪৩ বছর। 

আরো পড়ুন:

আরবাজ খান ও শুরা খানের বয়সের ব্যবধান ১৫ বছর। তাছাড়া তাদের শারীরিক উচ্চতার ব্যবধানও বেশ। বিয়ের পরই বয়স ও উচ্চতার ব্যবধান নিয়ে কটাক্ষের শিকার হন এই দম্পতি। কিন্তু এসব বিষয়কে পাত্তা না দিয়ে দাম্পত্য জীবন চুটিয়ে উপভোগ করছেন। গত বছরের শেষের দিকে কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন তারা।  

কয়েক দিন আগে ইনস্টাগ্রামে ভক্ত-অনুসারীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন শুরা খান। এ আলাপচারিতায় কটাক্ষ করে একজন জানতে চান—বৃদ্ধ মানুষটির সঙ্গে তুমি কী সুখী? জবাবে শুরা খান বলেন, “আপনি সত্যি বলছেন? সে কোনো বৃদ্ধ মানুষ নয়, সে সীমিত সংস্করণের ভিনটেজ মডেল।” এই উত্তরে নেটিজেনদের অনেকে শুরার প্রশংসা করছেন। কারণ নেতিবাচকতার পরিবর্তে হাস্যরস বেছে নিয়েছিলেন তিনি। 

গত বছরের মাঝামাঝি সময়ে ইনস্টাগ্রামে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়েছিলেন শুরা খান। এসময় তার কাছে জানতে চাওয়া হয়েছিল, আপনার বরের সঙ্গে আপনার বয়স ও উচ্চতার ব্যবধান কত? জবাবে শুরা খান বলেছিলেন, “আমার স্বামীর উচ্চতা ৫ ফুট ১০ ইঞ্চি, আমার উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি। আর বয়সের ব্যবধান কেবলই সংখ্যা।” 

অন্য একজন জানতে চেয়েছিলেন, আরবাজের সঙ্গে প্রথম ডেটে যাওয়ার অভিজ্ঞতা কেমন ছিল? উত্তরে শুরা খান বলেছিলেন, “প্রথম ডেট দারুণ ছিল। আর সেটা শেষ করেই আমরা বিয়ে করেছি।” 

‘পাটনা শুক্লা’ সিনেমার শুটিং সেটে হেয়ারস্টাইলিস্ট শুরা খানের সঙ্গে পরিচয় হয় আরবাজ খানের। ৯ মাস প্রেম করার পর বিয়ে করেন এই জুটি। 

১৯৯৮ সালে অভিনেত্রী মালাইকা আরোরার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন আরবাজ খান। ২০০২ সালে তাদের সংসার আলো করে জন্ম নেয় পুত্র আরহান। ২০১৬ সালে দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেন এই দম্পতি। ২০১৭ সালের মে মাসে তাদের বিচ্ছেদ মঞ্জুর করেন মুম্বাইয়ের বান্দ্রার পারিবারিক আদালত। আরবাজের মতো শুরারও এটি দ্বিতীয় বিয়ে।    

*সিয়াসাত ডটকম অবলম্বনে

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়