ঢাকা     মঙ্গলবার   ১৬ জুন ২০২৬ ||  আষাঢ় ২ ১৪৩৩ || ৩০ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ভারতে যাচ্ছে ‘ময়না’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৭, ১৬ জুন ২০২৬   আপডেট: ১৬:৫৭, ১৬ জুন ২০২৬
ভারতে যাচ্ছে ‘ময়না’

আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃতি পাওয়ার পর ভারতের গুজরাটে অনুষ্ঠিতব্য ‘আহমেদাবাদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০২৬’-এ অফিসিয়াল সিলেকশন অর্জন করেছে বাংলাদেশের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ময়না’। সিনেমাটি প্রযোজনা করেছেন আলিম উল্লাহ খোকন এবং পরিচালনা করেছেন মনজুরুল ইসলাম মেঘ।

আরো পড়ুন:

পরিচালক মনজুরুল ইসলাম মেঘ জানান, আগামী ১-৪ অক্টোবর ভারতের গুজরাটের আহমেদাবাদে অনুষ্ঠিত হবে এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উৎসব কর্তৃপক্ষ ‘ময়না’ টিমকে সরাসরি অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছে।

উচ্ছ্বাস প্রকাশ করে মনজুরুল ইসলাম মেঘ বলেন, “আহমেদাবাদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘ময়না’ অফিসিয়াল সিলেকশন পাওয়ায় আমরা আনন্দিত। আয়োজক কর্তৃপক্ষ আমাদের স্বশরীরে উৎসবে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছে। আমরা সেই আমন্ত্রণ গ্রহণ করেছি এবং উৎসবে উপস্থিত থাকব।”

আলিম উল্লাহ খোকনের গল্প অবলম্বনে নির্মিত ‘ময়না’ সিনেমার চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পরিচালক মনজুরুল ইসলাম মেঘ। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় চিত্রনায়িকা হিসেবে অভিষেক হয়েছে রাজ রিপার।

চলচ্চিত্রটির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন—মোমেনা চৌধুরী, নাদের চৌধুরী, সুব্রত, আমান রেজা, কায়েস আরজু, আরিফিন জিলানী, মিতুল, জারা, সূচনা শিকদার প্রমুখ।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়