ঢাকা     মঙ্গলবার   ১৬ জুন ২০২৬ ||  আষাঢ় ২ ১৪৩৩ || ৩০ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আমি না থাকলে ইসরায়েলের কোনো অস্তিত্ব থাকত না: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৬, ১৬ জুন ২০২৬   আপডেট: ১৭:১১, ১৬ জুন ২০২৬
আমি না থাকলে ইসরায়েলের কোনো অস্তিত্ব থাকত না: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতি তার হতাশা স্পষ্ট করেছেন। মঙ্গলবার (১৬ জুন)  সাংবাদিকদের তিনি বলেছেন, লেবাননের বিষয়ে নেতানিয়াহুকে ‘আরো দায়িত্বশীল’ হতে হবে।

আরো পড়ুন:

সাম্প্রতিক মাসগুলোতে নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের বেশ কয়েকবার মতবিরোধ হয়েছে। তার বিশ্বাস, লেবাননে হিজবুল্লাহর ওপর হামলা চালিয়ে ইসরায়েলি এই নেতা ও তার সরকার ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি করা আরো কঠিন করে তুলছে। ইরান জোর দিয়ে বলেছে, যেকোনো যুদ্ধবিরতি চুক্তিতে লেবাননকে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে।

নেতানিয়াহুর প্রতি তিনি হতাশ কিনা, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমি না থাকলে ইসরায়েলের কোনো অস্তিত্ব থাকত না, কারণ আমি যা করেছি তা করতে অন্য কোনো প্রেসিডেন্ট রাজি ছিলেন না।”

ইসরায়েলি প্রধানমন্ত্রীকে তার ডাকনামে উল্লেখ করে তিনি বলেন, “বিবির সঙ্গে আমার সম্পর্ক চমৎকার, কিন্তু এখন লেবাননের বিষয়ে বিবিকে আরো দায়িত্বশীল হতে হবে।”

নেতানিয়াহু ট্রাম্পের সঙ্গে প্রকাশ্য সংঘাত এড়িয়ে চলতে সতর্ক থেকেছেন। 

সোমবার যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রসঙ্গে তিনি বলেছেন “এমন কিছু ক্ষেত্র আছে যেখানে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আমার মতের অমিল রয়েছে। … আমি ইসরায়েলের নিরাপত্তা স্বার্থের জন্য দায়বদ্ধ এবং এই কাজটি বিচক্ষণতার সঙ্গে করা প্রয়োজন।”

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়