ঢাকা     শনিবার   ১৩ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩ || ২৭ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ওমরা যাত্রীর লাগেজ নিয়ে কসবায় ২ পক্ষের সংঘর্ষ, আহত ১০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৪, ১৩ জুন ২০২৬  
ওমরা যাত্রীর লাগেজ নিয়ে কসবায় ২ পক্ষের সংঘর্ষ, আহত ১০

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুই গ্রামবাসী শনিবার সকালে সংঘর্ষে জড়ায়।

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুই গ্রামবাসীর মধ্যে থেমে থেমে সংঘর্ষ চলছে। শনিবার (১৩ জুন) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার কদমতলী এলাকার শাহপুর ও আড়াইবাড়ি গ্রামের লোকজনদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আরো পড়ুন:

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাহপুর গ্রামের এক বৃদ্ধা চলতি বছর কসবা হজ কাফেলার মাধ্যমে ওমরা করতে যান। তিনি ফেরার পথে তার একটি লাগেজ সৌদি আরবে ফেলে আসেন। লাগেজটি ফিরিয়ে আনার জন্য গত বৃহস্পতিবার ওই বৃদ্ধার পরিবার হজ এজেন্সিতে গিয়ে চাপ দেন।

কর্তৃপক্ষ লাগেজের দায়িত্ব হজযাত্রীর বলে জানান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে বৃদ্ধার স্বজনরা হজ এজেন্সিটিতে ভাঙচুর চালান। 

এরই জেরে আজ শনিবার সকালে শাহপুর গ্রাম ও আড়াইবাড়ি গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ ঘটনায় আহত হন অন্তত ১০ জন।

কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা জানান, “লাগেজ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা থেকে সংঘর্ষের সূত্রপাত হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।”

ঢাকা/মনিরুজ্জামান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়