ঝিনাইদহে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রিকশাচালককে গণপিটুনি
ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ধর্ষণচেষ্টার অভিযোগ গণপিটুনিতে আহত রিকশাচালক।
ঝিনাইদহের কালীগঞ্জে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মীর ফারুক (৪০) নামে এক রিকশাচালককে গণপিটুনি নিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
শনিবার (১৩ জুন) সকালে ঘটনাটি ঘটে। অভিযুক্ত মীর ফারুক ঝিনাইদহ সদর উপজেলার চন্ডিপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, ঝিনাইদহ শহরের বলিদাপাড়া এলাকায় একটি ভবনের সাবলেট বাসায় পরিবার নিয়ে কিছুদিন ধরে বসবাস করেছেন মীর ফারুক। শুক্রবার মধ্যরাতে তিনি ১১ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা করেন। শনিবার সকালে ঘটনাটি শিশুটি তার মাকে জানায়। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী মীর ফারুককে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মীর ফারুককে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ভুক্তভোগীর মা বলেন, “আমার মেয়ের সঙ্গে ওই লোক খারাপ কাজ করার চেষ্টা করে। অনেক জোর জবরদস্তি করেছে। আমার মেয়ে কোনো কায়দায় চলে আসে এবং আমাদের ডাকাডাকি করে। এরপর বিষয়টি স্থানীয়দের জানানো হয়। আমি এই পশুর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন বলেন, “মেয়েটির পরিবার থানায় একটি অভিযোগ দিয়েছে। অভিযোগের তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/শাহরিয়ার/মাসুদ