ঢাকা     শনিবার   ১৩ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩ || ২৭ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দমিছিল

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৭, ১৩ জুন ২০২৬  
বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দমিছিল

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দমিছিল করেছে ছাত্রদল।

আরো পড়ুন:

শনিবার (১৩ জুন) বিকেলে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আওয়ালের নেতৃত্বে রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। এতে কয়েকশ নেতাকর্মী অংশ নেন।

এ সময় নেতাকর্মীরা ‘এক দুই তিন চার, বাজেট হলো চমৎকার’, ‘শিক্ষাবান্ধব বাজেট, সফল হোক সার্থক হোক’, ‘বাজেটের মূল অর্জন, জনগণের উন্নয়ন’ এবং ‘করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এসব স্লোগান দেন।

ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আওয়াল বলেন, “প্রস্তাবিত বাজেট দেশের শিক্ষা, কর্মসংস্থান ও উন্নয়নকে আরো গতিশীল করবে।”

বিরোধী রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে তিনি বলেন, “স্বাধীনতাবিরোধী আর মাদকপ্রেমীরা বাজেটের বিরোধিতা করছে।”

ঢাকা/নজরুল/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়