ঢাকা     শনিবার   ১৩ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩ || ২৭ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ক্রিকেটার নাঈমকে হেনস্তার ঘটনায় পুলিশের সোর্স গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৬, ১৩ জুন ২০২৬  
ক্রিকেটার নাঈমকে হেনস্তার ঘটনায় পুলিশের সোর্স গ্রেপ্তার 

জাতীয় ক্রিকেট দলের অফস্পিনার নাঈম হাসানকে হেনস্তা ও মারধরের ঘটনায় পুলিশের সঙ্গে থাকা সোর্স পরিচয়ে কাজ করা মোহাম্মদ সোহেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। মূলত শুক্রবার (১২ জুন) রাত থেকে তাকে আটক রাখে পুলিশ। নাঈমের বাবার দায়েরকৃত মামলার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার দেখানো হয়। 

আরো পড়ুন:

সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী সোর্স সোহেলকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছেন।

পুলিশ কমিশনার জানান, পুলিশের সোর্স পরিচয়ে একজন ব্যক্তি নাঈম হাসানকে মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই ব্যক্তিকে শুক্রবার রাতে আটক করা হয়। সকালে তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশের নাম ব্যবহার করে কেউ বেআইনি কর্মকাণ্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

শুক্রবার (১২ জুন) রাতে চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকায় নাঈম হাসানকে অটোরিকশা থেকে নামিয়ে মারধরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। পরে তাঁকে খুলশী থানায় নিয়ে গিয়েও হেনস্তা করা হয়েছে বলে অভিযোগ নাঈমের।

এ ঘটনায় পুলিশের এক উপপরিদর্শকসহ (এসআই) তিনজনকে নগরের খুলশী থানা থেকে প্রত্যাহার (ক্লোজড) করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

সিএমপি কমিশনার জানান, ঘটনার পর বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যে অভিযানে অংশ নেওয়া দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন, উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম ও কনস্টেবল রাশেদ।

ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানান সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী। 

ঢাকা/রেজাউল/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়