ঢাকা     শনিবার   ০৬ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৩ ১৪৩৩ || ২০ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

শাকিব-বুবলীকে নিয়ে মিষ্টি জান্নাতের রহস্যময় পোস্ট

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৫, ৬ জুন ২০২৬   আপডেট: ১৪:২৯, ৬ জুন ২০২৬
শাকিব-বুবলীকে নিয়ে মিষ্টি জান্নাতের রহস্যময় পোস্ট

শাকিব খান ও শবনম বুবলীর কন্যাসন্তান জন্মের খবরে শুভেচ্ছা জানিয়েছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। তবে অভিনন্দন বার্তার পাশাপাশি ‘আরেকজনের জন্য অগ্রিম শুভেচ্ছা’ জানিয়ে দেওয়া তার একটি মন্তব্য নতুন কৌতূহলের জন্ম দিয়েছে।

শাকিব খান ও শবনম বুবলীর কন্যাসন্তান জন্মের খবর প্রকাশ্যে আসার পর শোবিজ অঙ্গনের অনেকেই তাদের শুভেচ্ছা জানালেও সবার নজর কেড়েছে চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের একটি ফেসবুক পোস্ট।

আরো পড়ুন:

শুক্রবার (৫ জুন) মধ্যরাতে নিজের ফেসবুক ওয়ালে মিষ্টি জান্নাত লেখেন, “কন্যাসন্তানের জন্য অনেক অনেক শুভকামনা। শাকিব খান ও শবনম বুবলীকে অভিনন্দন।”

তবে শুভেচ্ছা বার্তার পরই একটি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তিনি। মিষ্টি লেখেন, “এই বছরে আরেকজনের জন্যও অগ্রিম শুভেচ্ছা।” কিন্তু কাকে উদ্দেশ করে তিনি এ কথা বলেছেন, সে বিষয়ে আর কোনো ব্যাখ্যা দেননি।

ফলে তার এই মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। অনেকেই জানতে চাইছেন, ‘আরেকজন’ বলতে ঠিক কাকে বোঝাতে চেয়েছেন এই অভিনেত্রী।

এর আগে শুক্রবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কন্যাসন্তান জন্মের খবর জানান শবনম বুবলী। তিনি জানান, গত ১১ মে তাদের পরিবারে নতুন অতিথির আগমন হয়েছে। নবজাতকের নাম রাখা হয়েছে শার্লিন খান।

পোস্টে বুবলী লেখেন, “আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।”

পোস্টের সঙ্গে একটি ছবিও শেয়ার করেন তিনি। সেখানে নবজাতকের নাম শার্লিন খান উল্লেখ করা হয়। একইসঙ্গে শাকিব খান ও বুবলীকে ‘এলেটেড প্যারেন্টস’ হিসেবেও উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, ২০১৮ সালের ২০ জুলাই শবনম বুবলীকে বিয়ে করেন শাকিব খান। ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে জন্ম নেয় তাদের ছেলে শেহজাদ খান বীর। পরে ২০২২ সালে বিয়ে ও সন্তানের বিষয়টি প্রকাশ্যে আনেন তারা। সম্প্রতি কন্যাসন্তানের খবর জানিয়ে আবারো আলোচনায় এসেছেন এই দুই তারকা।

ঢাকা/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়