ঢাকা     বৃহস্পতিবার   ১৮ জুন ২০২৬ ||  আষাঢ় ৪ ১৪৩৩ || ২ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৫, ১৮ জুন ২০২৬  
নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু

দুই শ্রমিকের মৃত্যুর ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ সদস্যরা।

ময়মনসিংহে নির্মাণাধীন ভবনের অষ্টম তলা থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) সন্ধ্যার দিকে নগরীর কলেজ রোড এলাকায় ঘটনাটি ঘটে।

আরো পড়ুন:

মারা যাওয়া শ্রমিকরা হলেন- চাপাইনবাবগঞ্জ জেলার মাসুদ রানা (৩০) ও ঝিনাইদহ জেলার সায়েম (২৪)। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নগরীর কলেজ রোড এলাকায় একটি বহুতল ভবনের লিফট স্থাপনের কাজ করছিল কয়েকজন শ্রমিক। এসময় দুই শ্রমিক আটতলা থেকে নিচে পড়ে যান। স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বহুতল ভবনের মালিক মো. বেলাল বলেন, “ভবন নির্মাণের জন্য কন্ট্রাক্টরকে প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়েছে। তিনিই শ্রমিক নিয়ে এসেছেন। এ ঘটনায় আমার কোনো ধরনের গাফিলতি নেই।”

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

ঢাকা/মিলন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়