ঢাকা     রোববার   ৩১ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১৭ ১৪৩৩ || ১৪ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

খামারবাড়িতে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ভিড়

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২২, ৩১ মে ২০২৬  
খামারবাড়িতে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ভিড়

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে ভিড় করেছেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত আলোচনা সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে সেখানে ভিড় করেছেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রবিবার (৩১ মে) দুপুর থেকেই সভাস্থলে জড়ো হতে শুরু করেন তারা।

আরো পড়ুন:

সভাস্থলের ভেতর ও বাইরে নেতাকর্মীদের উপস্থিতিতে জনসমাগমের সৃষ্টি হয়। কেন্দ্র ও মহানগর থেকে আসা নেতাকর্মীরা দুপুর থেকেই এখানে অবস্থান করেন।

দলীয় সূত্রে জানা গেছে, আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, জাতীয় রাজনীতিতে তার অবদান এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে কৃষিবিদ ইনস্টিটিউট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি দলীয় স্বেচ্ছাসেবকরাও শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছেন।

ঢাকা/নজরুল/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়