অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ ২০২৬

‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ ২০২৬’ হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত একটি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট, যা ৫-৯ ফেব্রুয়ারি শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। এর উদ্দেশ্য হলো টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অংশ না নেওয়ার কারণে ক্রিকেটারদের খেলার সুযোগ তৈরি করে দেওয়া এবং তাদের ফিটনেস বজায় রাখা।